ownership বোঝা
ownership (মালিকানা) হলো Rust-এর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য, আর ভাষাটির বাকি অংশের ওপর এর গভীর প্রভাব আছে। এর কারণেই Rust কোনো garbage collector (অব্যবহৃত মেমোরি আপনা-আপনি মুক্ত করার ব্যবস্থা) ছাড়াই memory safety (মেমোরি-নিরাপত্তা)-র নিশ্চয়তা দিতে পারে, তাই ownership কীভাবে কাজ করে তা বোঝা জরুরি। এই অধ্যায়ে আমরা ownership নিয়ে কথা বলব, সঙ্গে এর সঙ্গে সম্পর্কিত কয়েকটি বৈশিষ্ট্য নিয়েও: borrowing (ধার নেওয়া), slice (collection-এর একটানা একটি অংশের reference), আর Rust মেমোরিতে ডেটা কীভাবে সাজায়।